ইমোজিতে শীর্ষে ‘হাসি-কান্না’

১৪ অক্টোবর, ২০১৯ ১১:৪৪  
সোশ্যাল মিডিয়ায় টেক্সটের বিপরীতে ইমোজির গুরুত্ব দিন দিন বাড়ছে। এরমধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হাসি-কান্না। তবে এর পরেই রয়েছে হৃদয় নিঙরানো ভালোবাসা প্রকাশ। তালিকায় রয়েছে দুই চোখে ভালোবাসা প্রকাশের ইমোজি, টিটকারি বা দুষ্টামি চাহনির ইমোজি, অবাক বিস্ময়, সাবাসি। সবমিলিয়ে শীর্ষ ১০ ইমোজির মধ্যে রয়েছে হাসির সঙ্গে কান্না ও হার্ট/ভালবাসার ইমোজি। সম্প্রতি ওয়ার্ল্ড ইমোজি দিবসে ইউনিকোড সংস্থা বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত এই ১০ টি ইমোজি সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। সর্বোচ্চ ব্যবহারের দিক দিয়ে যথাক্রমে যে ১০ টি ইমোজি রয়েছে সেগুলো হলো- ? হাসির সঙ্গে কান্না, ❤️ হার্ট, ? ভালোবাসার সঙ্গে দেখা, ? হাসতে হাসতে গড়াগড়ি খাওয়া, ? চোখে মুখি খুশি, ? হাই-ফাইভ, ? ডাবল হার্ট, ? চিৎকার করে কান্না, ? চুমো দেওয়া ? থাম্বস আপ/সাবাস অনলাইনে যোগাযোগে প্রথম দিকে সাংকেতিক যতি চিহ্ন দিয়ে শুরু হলেও পরবর্তীতে মজার মজার রঙবেরঙের স্টিকার ইমোজি ব্যবহৃত হতে শুরু করে। বর্তমানে অডিও-ভিডিও ও লেখা ছাড়াও ইমোজির গুরুত্ব দিন দিন বাড়ছে।